ছেলেকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো বাবারও

বরিশাল প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ১৯:৩৬ আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৯:৩৬

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদ আলম চৌধুরী জানান, রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন– হাওলাদার বাড়ির আবুল কালাম হাওলাদার (৭০) এবং তার ছেলে কামরুল ইসলাম হায়দার (৪৩)।

ঘটনাস্থলে থাকা বানারীপাড়া থানার এসআই ওসমান গনি নিহতের পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আবুল কালাম নিজ বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন। রবিবার দুপুরে ট্যাংকের ভেতর জমে থাকা পানি বালতিতে করে পরিষ্কার করছিলেন কামরুল। সে সময় বালতিটি তার হাত থেকে ছুটে ট্যাংকির ভেতরে পড়ে যায়। তিনি নেমে বালতি তুলতে গিয়ে অচেতন হয়ে পড়েন। এ দৃশ্য দেখে তার বাবা ৭০ বছরের বৃদ্ধ আবুল কালামও ট্যাংকির ভেতর নামলে তিনিও সংজ্ঞা হারিয়ে ফেলেন।

পরে পরিবারের সদস্য এবং এলাকাবাসী ট্যাংকের ভেতর নেমে দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পিতাপুত্রকে মৃত বলে ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ওসি বলেন, ‘বিষয়টি জানার পর থানায় থেকে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব