দৌলতদিয়ায় নকশীকাঁথা ট্রেনের বগি লাইনচ্যুত

রাজবাড়ী প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ১৭:২০আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৭:২০

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট-খুলনা রুটের খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে গোয়ালন্দের দৌলতদিয়ার ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট স্টেশনের (দৌলতদিয়া) সঙ্গে রাজবাড়ীর ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ইঞ্জিনসহ দুটি বগি নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এসে অবস্থান করছে। ঘটনাস্থলে রয়েছে ওই ট্রেনের তিনটি বগি। উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

নকশিকাঁথা মেইল ট্রেনের লাইনচ্যুত বগি এদিকে, ঘটনার পরেই রিলিভ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে কাজ শুরু করেছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, দুর্ঘটনার কারণে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী সাটল ট্রেনটি পাচুরিয়া স্টেশনে আটকে রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ওই স্থান থেকেই ট্রেনটি পুনরায় পোড়াদাহের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

স্থানীয়রা জানান, ফকিরপাড়া এলাকায় দুপুরে নকশীকাঁথা ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির ৫টি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম