মোটরসাইকেলে বন্ধুকে পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেলো দুজনেরই

নাটোর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৩, ১৩:০৬আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৩:৩৯

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বড়মাটি কলোনি এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে বন্ধুকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই আলিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– ওই উপজেলার গড়মাটি পশ্চিমপাড়ার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডাবলু হাসানের ছেলে মাহমুদুল হাসান মনন (২২); পাবনার মুলাডুলি এলাকার আরিয়ান হাসান আবির (২২)। তারা উভয়েই বড়াইগ্রামের রাজাপুর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ডাবলু হাসান জানান, তার মোটরসাইকেলে ছেলে মনন সহপাঠী আবিরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আলিমুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি মহাসড়কে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি