নিখোঁজ কৃষকের মরদেহ বিল থেকে উদ্ধার

জামালপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩

জামালপুরের বকশীগঞ্জে বিল থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিলের পানিতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।  মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ হন।

মৃত কৃষকের নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান আনোয়ার হোসেন। এর পর আর বাড়ি ফেরেননি। তার আত্মীয়-স্বজনা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। শুক্রবার সকালে গলাকাটি বিলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের