পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৩

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেউপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো– উপজেলার মানিকের মেয়ে জান্নাতি (১১); একই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মেয়ে সাদিয়া আক্তার জিম (৮)। সম্পর্কে তারা খালা-ভাগনি। 

সাদিয়ার মামা জাকারিয়া বলেন, ‘সকালে তারা বাড়ির পাশেই খেলাধুলা শেষে গোসল করার জন্য পুকুরে নেমেছিল। সেখানে একপর্যায়ে জান্নাতি ও সাদিয়া পানিতে ডুবে যায়। বিষয়টি অপর এক শিশু পরিবারের লোকজনকে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ 

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মনিরুল ইসলাম রুপক বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেন বলেন, ‘দুই শিশুর লাশ হাসপাতালে নেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের