সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি
১০ মে ২০২৫, ১৩:১৭আপডেট : ১০ মে ২০২৫, ১৩:১৭

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরোপয়েন্টের পশ্চিম পাশে স্বজনদের সঙ্গে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা বোনজামাই কমল কুমার পাল ডাকচিৎকার দিলে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. রিয়াজ ওই পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে।

মৃতের বোনজামাই কমল কুমার পাল জানান, গতকাল (শুক্রবার) রাতে রাজশাহী থেকে কুয়াকাটা এসে আবাসিক হোটেল সাগর নীড়ে ওঠেন। সকালে সৈকতে গোসলে নামেন। এ সময় রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে তারা ডাকাডাকি করেন। এ পর্যায়ে সৈকতে গোসলরত পর্যটকদের ডাকাডাকি শুনে গিয়ে দেখেন রাজেশ তলিয়ে যাচ্ছে। পরে ট্যুরিস্ট পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপুলিশ পরিদর্শক মো. সবুর মিয়া বলেন, ‘সৈকতের জিরোপয়েন্ট থেকে পশ্চিম পাশে পর্যটকদের ডাকাডাকির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে এক পর্যটককে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। এখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মহিপুর থানা পুলিশের কাছে আমরা লাশটি হস্তান্তর করেছি।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছেন। পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম