রামপালে পৌঁছেছে ৪৬ হাজার টন কয়লা, দ্বিতীয় ইউনিটের উদ্বোধন এ মাসেই

মোংলা প্রতিনিধি      
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১২

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আরও ৪৫ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা দেশে এসেছে। ‘এমভি অ্যাস্পেন’ নামে একটি জাহাজে এসব কয়লা আসে। এর মধ্যে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাস করে লাইটার জাহাজে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাকি ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেরের হারবাড়িয়া ১১ নম্বর বয়ায় নোঙর করে জাহাজ ‘এমভি অ্যাস্পেন’। দুপুরে মোংলা বন্দর চ্যানেল থেকে লাইটার জাহাজের মাধ্যমে এসব কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেওয়ার কাজ শুরু হয়। চলতি মাসেই এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমভি অ্যাস্পেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক’ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪৫ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৯ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ছেড়ে আসে এমভি জেইন নামে একটি জাহাজ। এক সপ্তাহ আগে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা লাইটার জাহাজে খালাস করে। চট্টগ্রাম বন্দর থেকে সেসব কয়লা লাইটার জাহাজে করে ইতোমধ্যেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়েছে। বাকি ২৮ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাস্পেন জাহাজটি শনিবার সকাল ১০টায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ১১ নম্বরে বয়ায় নোঙর করে। দুপুর থেকে লাইটার জাহাজের মাধ্যমে এসব কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেওয়ার কাজ শুরু হয়েছে।’

এর আগে, গত ২৮ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয় ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা। এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বর্তমানে কয়লার কোনও সংকট নেই।

/আরকে/
সম্পর্কিত
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের