মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৮

সিলেটের গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে মাওলানা আলাউদ্দিন (৪০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

আলাউদ্দিন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা।

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন ইমাম আলাউদ্দিন। এ সময় মক্তবের দুই শিশু তার খাবার নিয়ে আসে। খাবার রেখে শিশুদের চলে যাওয়ার কথা বলে মসজিদের পুকুরে গোসল করতে নামেন তিনি।

পরে মসজিদের পুকুর ঘাটে অন্যরা গোসল করতে এসে ঘাটে কাপড় দেখে সেগুলো কার তা খোঁজ করতে থাকেন। এ সময় পুকুরে আলাউদ্দিনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, ‘মসজিদের পুকুরে ইমাম আলাউদ্দিনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী