হত্যা মামলায় একই পরিবারের ছয় জনসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক রিটন হত্যা মামলায় একই পরিবারের ছয় জনসহ সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট দীলিপ কুমার ঘোষ রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় মামলার ১নং আসামি নজরুল ছাড়া অন্য ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন– পাকুন্দিয়া উপজেলা সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের চার ছেলে নজরুল (৪৫), খোকন (৪৭), সাত্তার (৪২), বকুল (৪৪) এবং মেয়ে চম্পা আক্তার (৪২)। এ ছাড়াও সাজা হয়েছে– নজরুলের স্ত্রী রহিমা খাতুন (৩২) এবং একই ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে মোহাম্মদ সৈয়দের (৫৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৩ নভেম্বর পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে বাড়ির সীমানায় গাছ কাটা নিয়ে আসামিদের সঙ্গে প্রতিবেশী রিটন মিয়ার বাকবিতণ্ডার ‍সৃষ্টি হয়। এর এক পর্যায়ে রিটনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে তারা। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক রিটনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাত জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রায় এক বছর পর ২০১৭ সালের ১৯ অক্টোবর তৎকালীন তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান আদালতে চার্জশিট দাখিল করেন।

/এমএএ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের