বগুড়ার বিসিক থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৬

বগুড়ার বিসিক শিল্পনগরী থেকে আবদুল বাছেদ (৪০) নামে এক নৈশপ্রহরীর মাথা থেতলানো লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শাওন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের সামনে তার রক্তাক্ত লাশ পড়ে ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবদুল বাছেদ বগুড়ার গাবতলী উপজেলার পাইকারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া বিসিক শিল্পনগরীতে শাওন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে দু মাস আগে নৈশপ্রহরীর কাজ নেন। বাছেদ সোমবার রাতে বাড়ি থেকে ডিউটিতে আসেন। মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠানের পাশে তার মাথা থেতলানো রক্তাক্ত লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, রাতে বিসিক শিল্পনগরীর ভেতরে বালুবাহী ট্রাক চলাচল করে। ওই নৈশপ্রহরীর মাথা থেতলানো ও রাস্তায় জমাটবাঁধা রক্ত দেখে মনে হচ্ছে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের