দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছিটকে পড়ে প্রাণ গেলো যুবকের

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৭

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মোজাম্মেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন আরোহী। বৃহস্পতিবার বিকালে উপজেলার কোদালকাটি ইউনিয়নের খাজারঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোজাম্মেল উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া গ্রামের জাবেদ আলীর ছেলে।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন– জহুরুল (৩৫), আশিক (৩০) ও ওলি আহমেদ (৪৩)। তাদের মধ্যে জহুরুল ও আশিকের বাড়ি রাজিবপুরে। ওলির বাড়ি রৌমারী উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,  দুটি আলাদা মোটরসাইকেলে করে ওই আরোহীরা রাজিবপুর বাজার থেকে পাখিউড়া এলাকায় ফিরছিলেন। মোজাম্মেল ও জহুরুল এক মোটরসাইকেলে এবং অপর দুজন আরেক মোটরসাইকেলে ছিলেন। খাজার ঘাট এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের পরস্পর ধাক্কা লাগে। এতে আরোহীরা ছিটকে পড়েন। সড়কের পাশের গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জহুরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মোজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী