সচিবকে নামিয়ে ফেরার পথে আগুনে পুড়লো জেলা প্রশাসনের স্পিডবোট

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২০

কুড়িগ্রামের ধরলা নদীতে চলন্ত অবস্থায় আগুনে পুড়ে গেছে জেলা প্রশাসন পুলের একটি স্পিডবোট। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়ায় ধরলা নদীতে এ ঘটনা ঘটে। স্পিডবোটটি পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও তার সফরসঙ্গীদের চিলমারীর রমনা ঘাটে নামিয়ে জেলায় ফিরছিল। উলিপুর উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে ধরলা নদী হয়ে কুড়িগ্রাম ফেরার পথে বেগমগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় চলন্ত স্পিডবোটে হঠাৎ আগুন লাগে। চালক বোটটি দ্রুত তীরে ভিড়িয়ে নেমে পড়েন। স্পিডবোটে জারে করে রাখা অতিরিক্ত জ্বালানি ছিল। আগুনের তীব্রতায় কেউ বোটটির কাছে ভিড়তে পারছিল না। ফলে আগুন নেভানোর কোনও ধরনের চেষ্টা ছাড়াই বোটটি পুড়ে যায়। ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুড়ে যাওয়া স্পিডবোট বেগমগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বলেন, ‘বিকাল ৪টার দিকে আগুন লাগে। ঘটনাস্থলে গিয়েছিলাম। স্পিডবোটে চালকসহ দুই জন ছিলেন। তারা বলেছেন, চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লেগে যায়। কীভাবে বা কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। শনিবার সন্ধ্যার আগে জেলা প্রশাসক, ইউএনও ও অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

ইউএনও শোভন রাংসা বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যারকে রমনা ঘাটে নামিয়ে স্পিডবোটটি ধরলা ব্রিজ এলাকায় ফিরছিল। এ সময় হঠাৎ তাতে আগুন লেগে যায় বলে জেনেছি। আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী