হিরো আলমের কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকির অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ২১:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২১:০২

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের (৩৮) কাছে ফোনে সাত লাখ টাকা চাঁদা দাবি এবং তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোবাইল ফোনে হিরো আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রাতে থানায় করা সাধারণ ডায়েরিতে হিরো আলম উল্লেখ করেছেন, তিনি বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া আর্জিপলি গ্রামের বাসিন্দা। বর্তমানে ঢাকার হাতিরঝিল থানাধীন এলাকায় বসবাস করেন। গত ১১ সেপ্টেম্বর রাত ৮টা ৫২ মিনিটে বাসায় অবস্থান করার সময় অজ্ঞাত ব্যক্তি তার ব্যবহৃত নম্বরে ফোন দেয়। ফোনে ওই ব্যক্তি সাত লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে মেরে ফেলার ভয়ভীতি ও হুমকি দেয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

/এমএএ/
সম্পর্কিত
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের