রাজবাড়ীতে বালুর নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু

 রাজবাড়ী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬

রাজবাড়ী সদর উপজেলায় বালু ট্রাকে তোলার সময় স্তূপ ধসে নিচে চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া ঘাটে এ ঘটনা ঘটে। ওই ঘাটে মো. হান্নান নামের এক ব্যবসায়ী বালু স্তূপ করে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন।

নিহতরা হলেন বালু ব্যবসায়ী মো. হান্নানের বড় ভাই রহিম শেখ (৫৫), ভেকু মেশিন চালক মারুফ শেখ (২০) ও ট্রাকচালক রিমন আলী (২৭)। তারা মিজানপুর ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম।

তিনি বলেন, ট্রাকে বালুভর্তি করার সময় স্তূপ ধসে নিচে চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নদী থেকে অবৈধভাবে বালু তুলে জৌকুড়া ঘাট এলাকায় স্তূপ করে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন ব্যবসায়ী হান্নান। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্তূপ থেকে ভেকু মেশিন দিয়ে ট্রাকে বালু তোলা হচ্ছিল। হঠাৎ করে বালুর স্তূপ ধসে গিয়ে ভেকু মেশিনসহ নিচে থাকা ট্রাকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। 

/এএম//এসপি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের