রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে রাশিয়া থেকে এলো জাহাজ

মোংলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৫

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ জাহাজ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় বন্দরের আট নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। এ জাহাজে রাশিয়া থেকে তিন হাজার ২৪৩ দশমিক তিন হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আমদানি করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মালামাল নিয়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্ট লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক অসীম সাহা জানান, গত ১৬ জুলাই জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে তিন হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে ছেড়ে আসে। দুপুরে বন্দর জেটিতে নোঙর করার পর জাহাজ থেকে শ্রমিকরা পণ্য খালাস শুরু করেন। চার দিনের মধ্যে এসব পণ্য সম্পূর্ণ খালাস করে সড়ক পথে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ গত ২৬ জুলাই রুশ জাহাজ ‘এমভি ইসানিয়া'য় এক হাজার ২৭০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আসে।

এর আগে ১১ জুলাই 'এমভি মার্গারেট', একই মাসে 'এমভি লিবার্টি হারভেস্ট', ২৯ মে 'এমভি আনকা স্কাই', ৬ মে ‘এমভি আনকা সান' এবং ২৫ এপ্রিল ‘এমভি ইয়ামাল অরলান’ জাহাজ সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে। সেসব পণ্য ইতোমধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুৎ সংকট ঘুচবে কবে
দেশে নতুন রেকর্ড, একদিনে এর আগে এত বিদ্যুৎ উৎপাদন হয়নি
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ