আবাসিক মাদ্রাসা থেকে হাফেজ ছাত্রীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০০

বগুড়ায় আবাসিক মাদ্রাসার পরিত্যক্ত কক্ষ থেকে শিফা খাতুন (১৪) নামে এক হাফেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পুলিশ শহরের গোদারপাড়ায় তালিমুল কুরআন মহিলা আবাসিক মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাদ্রাসার পরিচালক মাহফুজুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্বজনরা জানান, শিফা খাতুন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোতাট্টি গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। গত চার বছর আগে সে বগুড়া শহরের গোদারপাড়ায় তালিমুল কুরআন মহিলা আবাসিক মাদ্রাসায় ভর্তি হয়। পবিত্র কুরআন হেফজ (মুখস্থ) হওয়ার পর সে রিভাইস দিচ্ছিল। শিফা সোমবার ফজরের সময় অন্য ছাত্রীদের সঙ্গে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে। পরে মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে তার গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

মাদ্রাসার পরিচালক জানান, হাফেজ ছাত্রী শিফা খাতুনের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি তারা।

বগুড়ার নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই হাফেজ ছাত্রী আত্মহত্যা করেছে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবার বা সহপাঠীরা কেউ তার মৃত্যুর কারণ বলতে পারছে না। পরিবার থেকে কেউ অভিযোগও করেননি। শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী