ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল সিলগালা, দেড় লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় এবং অপরিচ্ছন্ন ল্যাবে রক্তের নমুনা সংগ্রহসহ নানা অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগ শহরের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। সোমবার দুপুরে শহরের মেড্ডা এবং পাইকপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে হাসপাতালের ল্যাবে রক্তের নমুনা সংগ্রহ করার পরিবেশ না থাকা এবং পুরনো, বিকল, জরাজীর্ণ মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে শহরের মেড্ডা এলাকায় দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হাসপাতালটি সিলগালা করা হয়।

দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করা হয় পরে শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় ডেঙ্গু পরীক্ষায় রোগীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা এবং অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহৃত ওষুধ পাওয়ায় হোপ ডায়গনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রামমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজ এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. আশরাফ রহমান হিমেল।

অভিযান শেষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. আশরাফুর রহমান হিমেল জানান, দেশব্যাপী ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাওয়ায় রোগীদের কাছ থেকে পরীক্ষার ক্ষেত্রে অধিক হারে অর্থ আদায় করা হচ্ছে– এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম