হাজার কোটি টাকা ছাড়ালো পদ্মা সেতুর টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৫

স্বপ্নের পদ্মা সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা।

এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করছে এই সেতু দিয়ে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।

প্রসঙ্গত, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হয়। পদ্মা সেতুতে প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যান চলাচল করে। সেসব যানবাহন থেকে ওই দিন টোল আদায় করা হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের ঘটনার রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের ঘটনার রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে