কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা ইটনায় স্ত্রীকে হত্যার দায়ে সোহেল মিয়া (২৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এ রায় প্রদান করেন।

সোহেল মিয়া ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী এলাকার আলাল মিয়ার ছেলে।

মামলার এজাহারের বিবরণে জানা যায়, ২০২০ সালে সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের জন্য যৌতুক হিসেবে দুই লাখ টাকার স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্র দেন সাবিনার বাবা। কিন্তু বিয়ের কিছুদিন যাওয়ার পর যৌতুকের জন্য সাবিনাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার শুরু করে তার স্বামী। পরে ভ্যান কেনার জন্য সোহেল মিয়াকে আরও ২০ হাজার টাকা দেন সাবিনার বাবা। কিন্তু এরপর আবারও সোহেল এক লাখ টাকা যৌতুক দাবি করলে দিতে অপারগতা জানান সাবিনা। এরই জেরে ২০২১ সালের ২২ এপ্রিল রাতে বসতবাড়ির উত্তর পাশের জাম্বুরা গাছের নিচে শ্বাসরোধে সাবিনাকে হত্যা করা হয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

সাবিনার বাবা ঘটনার দিনই সোহেল ও তার মা ফুলবানুকে অভিযুক্ত করে ইটনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালের ২৪ আগস্ট সোহেলকে অভিযুক্ত করে তৎকালীন ইটনা থানার পরিদর্শক মোহাম্মদ আহসান হাবিব আদালতে চার্জশিট দাখিল করেন।

/এমএএ/
সম্পর্কিত
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি