নদী রক্ষায় শিক্ষার্থীদের মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৩

বিশ্ব নদী দিবস উপলক্ষে নেত্রকোনার নদ-নদী রক্ষায় দখল, দূষণ ও খননের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েসের ব্যানারে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, ‘জেলার ৫৮টি নদীর মধ্যে বেশির ভাগই আজ বিলীন হয়ে গেছে। যে ৭ থেকে ৮টি নদীর প্রবাহ এখনও রয়েছে সেগুলোও বিপন্ন অবস্থায় পড়েছে। এগুলোকে রক্ষায় দ্রুত সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার।’

সকাল ১১টার দিকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন- পরিবেশবিদ সাইফুল্লাহ এমরান, গ্রিন ভয়েস শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন, নুরে জান্নাত তাসফিয়া, রুবেল কুমার দাস, রিসালাত মিয়া, শুভ আকন্দসহ অন্যরা।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম