অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুর নগরীর ২০ মহল্লা

রংপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫১

রবিবার সকাল থেকে অবিরাম বৃষ্টিতে রংপুর নগরীর কমপক্ষে ২০টি মহল্লাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি প্রবেশ করেছে। হাঁটু পর্যন্ত পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। সেই সঙ্গে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও হাসপাতাল প্লাবিত হয়ে পড়েছে। অন্যদিকে, জেলার আমন ধানক্ষেতসহ সবজিক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে ।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১২ ঘণ্টায় রংপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬২ মিলিমিটার।

অবিরাম বর্ষণে জনজীবন অচল হয়ে পড়েছে। শহরের বিভিন্ন সড়ক প্লাবিত হওয়ায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে, শহরের মুলাটোল, কামাল কাছনা, মুন্সিপাড়া , জুম্মাপাড়া, হনুমানতলা, ধাপ স্টাফ কোয়ার্টার, মডার্ন মোড, নিউ জুম্মাপাড়া, বাবুপাড়া, মাহীগঞ্জ, কেরানীপাড়াসহ ২০টি মহল্লার প্রায় ৩০ হাজার বাড়িঘর দেড় থেকে ২-৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, পুলিশ লাইনস’সহ বেশ কয়েকটি সরকারি অফিস প্লাবিত হয়েছে। শহরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রংপুর নগরীর ওপর দিয়ে প্রবাহিত শ্যামাসুন্দরী খাল বর্জ্য আর আবর্জনার কারণে ভরাট হয়ে যাওয়ায় উপচে নগরীর মূল সড়কে পানি আসতে শুরু করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ১০ কিলোমিটার দীর্ঘ খালের দুই পাশের শত শত এলাকা পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী