নাটোরে হত্যা মামলায় ৫ আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৯ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৯

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার মালঞ্চি বাজারের বাদাম বিক্রেতা তপন চন্দ্র চৌধুরীকে (৩৫) হত্যা করে মরদেহ ফেলে রাখার ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫। রবিবার দুপুরে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো– একই উপজেলার বাড়ইপাড়া এলাকার বয়েজ উদ্দিন সরকারের ছেলে মাইনুল ইসলাম (৪৫), কৃষ্ণপুর এলাকার আব্দুল আজিজের ছেলে শরিফুল (৩৫), বারইপাড়ার আলম মোল্লার ছেলে মিলন মোল্লা ওরফে মিলন আহমেদ (২৫), বেহারকোল এলাকার বাবুল শেখের ছেলে শাহাবুল শেখ (৩০) এবং বারইপাড়ার আমিরুল ইসলামের ছেলে আলামিন ইসলাম (২০)।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান, শত্রুতার জেরে ওই বাদাম বিক্রেতাকে গত ২১ সেপ্টেম্বর রাতে ডেকে হত্যা করে আসামিরা। মরদেহ ফেলে রেখে যায় একই উপজেলার মহিলা কলেজের পাশের এক আখক্ষেতে। ২২ সেপ্টেম্বর ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করলে মাঠে নামেন র‌্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত রাতে নওগাঁ জেলার আত্রাই উপজেলাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি