শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশুকে (৬) ধর্ষণের পর হত্যার দায়ে নাইমুর রহমান (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় দেন। এ সময় আসামি উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত নাইমুর রহমান বরগুনা জেলার লতাবাড়িয়া এলাকার আব্দুল জাব্বারের ছেলে। সে ভুক্তভোগী শিশুটির পাশের বাসায় ভাড়া থাকতো।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘২০২১ সালের ২৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।’

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, ‘আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা বলেছে।’

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর আসামি নাইমুর রহমান ছয় বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ভাড়া বাসায় ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। একদিন পর তার বাসার খাটের নিচ থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ৷ ওইদিনই নিহতের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আড়াইহাজার থানায় মামলা করেন৷ পরে আদালতে ১০ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী