ইয়াবাসহ আটকের পর পুলিশ সদস্য ও তার স্ত্রী কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০

বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ আটক পুলিশ সদস্য এবং তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক হাবিবুর রহমান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় দুপুরে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন র‌্যাব-৮-এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার।

আটক দুজন হলেন– ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মিজানুর রহমান এবং তার স্ত্রী শিমু আক্তার। মিজান ঝালকাঠি সদর উপজেলার তারপাশা গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি টহল দল রবিবার বিকালে নগরীর রূপাতলী ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় মিজানুর রহমান ও তার স্ত্রী শিমু পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। শিমুর ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে ৩৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে শিমু র‌্যাবের কাছে জানিয়েছে, তার স্বামী মিজান ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। 

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ সদস্য ও তার স্ত্রীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচার কারাগারে পাঠিয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের