দ্বিতীয় দফায় ভারতের ত্রিপুরায় গেলো ২৩২০ কেজি ইলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৪

দ্বিতীয় দফায় ভারতের ত্রিপুরা রাজ্যে গেলো আরও দুই হাজার ৩২০ কেজি ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই মাছ ত্রিপুরায় পৌঁছায়।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, এই বন্দর দিয়ে বাংলাদেশের রফতানিকারক প্রতিষ্ঠান ঢাকার এসএস করপোরেশন ও এসএম করপোরেশন মাছ রফতানির অনুমতি পেয়েছে। আখাউড়া স্থলবন্দরের প্রীতম এন্টারপ্রাইজ ও সাকিয়াত কনস্টেশন সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে কাজ করছে।

এ ব্যাপারে আখাউড়া স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও মাছ রফতানি কাজে নিয়োজিত মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির হোসেন বাবুল বলেন, ‘ত্রিপুরা রাজ্যে ইলিশের চাহিদা ব্যাপক। সেখানকার ব্যবসায়ীরা চাইলে আরও মাছ পাঠাতে পারবো। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে ভারতের বাজারে রফতানি করা হচ্ছে। চলতি সপ্তাহেই আখাউড়া স্থলবন্দর দিয়ে আরও একাধিক ইলিশের চালান ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাওয়ার কথা রয়েছে।’

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আলী আহমেদ সাংবাদিকদের জানান, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রফতানি করতে পারবেন।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের দায়িত্বে থাকা সুপারিন্টেন্ডেন্ট সামাউল ইসলাম জানান, বিকালে তিনটি পিকআপে ১১০টি কার্টুনে ২ হাজার ৩২০ কেজি ইলিশ মাছ ত্রিপুরায় পাঠানো হয়।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে পাঠানো হয়েছে তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ। দুটি পিকআপভ্যানে করে ওই মাছগুলো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছায়।

/এমএএ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে