সিঙ্গাপুর থেকে এলো ৪৯৭ রিকন্ডিশন্ড গাড়ি

মোংলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫

৪৯৭টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি লোটাস লিডার। পানামার পতাকাবাহী জাহাজটি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বন্দর জেটিতে ভিড়েছে। এরপর দুপুর থেকে জাহাজটি থেকে আমদানি করা এই গাড়ি খালাসের কাজ শুরু হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনওয়াইকে বাংলাদেশ লিমিটেডের সুপারভাইজার রুহুল আমিন জানান, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা এমভি লোটাস লিডার ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ভেড়ে। সেখানে ৩শ গাড়ি খালাসের পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। এরপর দুপুর থেকেই জাহাজে থাকা ৪৯৭টি গাড়ি খালাসের কাজ শুরু হয়। খালাস করা গাড়ি বন্দরের শেডে রাখা হচ্ছে। টানা ১০ ঘণ্টার খালাস কাজ শেষে ২৭ সেপ্টেম্বর বুধবার জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘পদ্মা সেতুর সুফলে রাজধানী থেকে সড়কপথে মোংলা বন্দরের দূরত্ব কমেছে। ফলে আমদানি-রফতানিকারকরা এখন আগের তুলনায় বেশি আগ্রহী হয়ে পড়েছেন এ বন্দর ব্যবহারে। সাম্প্রতিককালে চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে রেকর্ড গড়েছে মোংলা বন্দর।’

/এমএএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান