অটোরিকশায় ট্রাকের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৭

টাঙ্গাইলের ঘাটাইলে এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মনিরা আক্তার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের কুশারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনিরা উপজেলার রসুলপুর ইউনিয়নের কাজলা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় ধলাপাড়া কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষা দিয়ে সহপাঠীদের সঙ্গে অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন মনিরা। ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের কুশারিয়া নামক স্থানে পৌঁছালে একটি মালবাহী ট্রাক অটোরিকশাটির পেছনে ধাক্কা দেয়। এ সময় মনিরা ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার এসআই রাজু আহমেদ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী