দিনাজপুরে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৪

দিনাজপুরের তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, তাদের ১২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এই আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ওবায়দুল হক, একই গ্রামের সরেমদ্দিনের দুই ছেলে জাকিরুল ইসলাম ও আমিরুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ মার্চ তৎকালীন রংপুর র‌্যাব-৫-এর একটি দল নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের ওবায়দুল হকের বাড়ি থেকে ১৫০ বোতল, জাকিরুলের বাড়ি থেকে ৮১ বোতল ও আমিরুলের বাড়ি থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে র‌্যাবের এসআই খন্দকার হেলাল উদ্দিন গ্রেফতার আসামিদের নবাবগঞ্জ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক শ্যামসুন্দর রায় এই আদেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান