সুন্দরবনে বাঘ তাড়িয়ে জেলের ক্ষতবিক্ষত মাথা উদ্ধার করলেন গ্রামবাসী

মোংলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ১৭:০৫ আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৯:০৬

পূর্ব সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শিপার হাওলাদার (২২) নামে এক জেলের দেহ বাঘে খেয়ে ফেলেছে বলে জানা গেছে। রবিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই জেলের মাথাসহ পরিধেয় কাপড় উদ্ধার করেছেন স্থানীয়রা। শিপার বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার জানান, বুধবার (২৭ সেপ্টেম্বর) শিপার বাড়ি থেকে কাউকে না বলে ভোলানদী পার হয়ে কাঁকড়া ধরতে একা সুন্দরবনে প্রবেশ করে। তার বাবা ফারুক হাওলাদার এর আগে বন বিভাগের ধানসাগর স্টেশন অফিস থেকে পারমিট নিয়ে সুন্দরবনের পৃথক স্থানে মাছ ধরতে যান। শনিবার দুপুরে ফারুক বাড়ি এসে জানতে পারেন ছেলে শিপার চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এরপর বাড়ির কাছাকাছি সুন্দরবনে খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে এলাকাবাসীকে জানান। রবিবার সকালে তার নেতৃত্বে প্রায় ৫০ জন এলাকাবাসী সুন্দরবনে শিপারকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সকাল ৮টার দিকে বনের তুলাতলা খাল এলাকায় শিপারের মাথা নিয়ে একটি বাঘকে বসে থাকতে দেখেন তারা। এ সময় এলাকাবাসী বাঘটিতে তাড়িয়ে শিপারের ক্ষতবিক্ষত মাথা উদ্ধার করেন।

শিপার হাওলাদার এরপর আশপাশের বন তল্লাশি করে তার জামা-কাপড় উদ্ধার করা হয়। তাদের ধারণা, আগেই বাঘটি শিপারের সম্পূর্ণ দেহ খেয়ে ফেলেছে। রবিবার দুপুরে ধর্মীয় রীতি অনুযায়ী শিপারের দেহাবশেষের জানাজা পড়িয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে কামাল হোসেন জানান।

বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘শিপারের বাড়ি সুন্দরবন সংলগ্ন হওয়ায় সে বন বিভাগের অনুমতি না নিয়ে একা পালিয়ে বনে প্রবেশ করে। সকালে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তার মাথা নিয়ে আসার পর আমরা ঘটনাটি জানতে পারি।’

ভোলা নদী মরে যাওয়ার কারণে রাতে পালিয়ে এলাকাবাসীর অনেকে সুন্দরবনে প্রবেশ করে থাকে বলেও জানান তিনি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপি নেতার নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল
সুন্দরবনে কীভাবে তৈরি হলো ২৪ রিসোর্ট, কারা দিলো অনুমোদন?
জেলেদের ৫ টন চাল বিক্রি করে দেওয়ায় সাময়িক বরখাস্ত ইউপি সচিব
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক