রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে আবারও এলো বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৩, ১৯:০৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৯:০৯

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজ এমভি লুনা রোসা মোংলা বন্দরে ভিড়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া ১১ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে জাহাজটি।

বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৪ হাজার ২শ’ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মোয়ারা পান্থাই বন্দর ছেড়ে আসে এমভি লুনা রোসা। এরপর লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি মঙ্গলবার দুপুর ২টায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া ১১ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে। বিকাল থেকে জাহাজের কয়লা খালাসের কাজ শুরু হয়। কয়লা খালাসের সঙ্গে সঙ্গে তা লাইটারেজে করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর সেই কয়লা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটির গুদামে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে এসেছিল এমভি বসুন্ধরা ইমপ্রেস।

/এমএএ/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করবো: বিদ্যুৎমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি