মালয়েশিয়ার সড়কে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

বেনাপোল প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৩, ২৩:১৪আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২৩:১৪

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার মামুন হোসেন জুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালের দিকে মালয়েশিয়ার জোহর বারুই শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবায়ের উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ছয় মাস আগে জীবিকার তাগিদে জুবায়ের মালয়েশিয়ায় যান। সেখানে তিনি ট্রাক চালাতেন। ঘটনার দিন ট্রাকে মাল বোঝাই করে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। যাত্রাপথে জোহর বারুই শহরে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহমেদ তোতা জানান, জুবায়েরের মরদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে পরিবার।

জুবায়েরের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান