আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে প্রাণ গেলো এসআইসহ ২ জনের

হিলি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৩, ০০:৩০আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০০:৩০

দিনাজপুরের বিরামপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআইসহ দুই জন নিহত হয়েছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জহুরুল ইসলাম (৪০) ও সুজন হোসেন (৪০)।

নিহত জহুরুল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে। তিনি পুলিশের ডিএসবি শাখায় এসআই পদে নীলফামারীর জলঢাকা থানায় কর্মরত। সুজন ফুলবাড়ি উপজেলায় একটি ওষুধ কোম্পানির মেডিক্যাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মাথা এবং শরীরের বিভিন্ন স্থান থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই মূলত তাদের মৃত্যু হয়েছে।’

বিরামপুর থানার ওসি জানান, মঙ্গলবার রাতে নীলফামারী এলাকা থেকে একটি বাস গতকাল বিয়ে হওয়া কনেকে আনতে রাজশাহীতে যাচ্ছিল। আদালতে মামলার সাক্ষ্য দিয়ে একই সময় রাজশাহী থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন নিহত দুই জন। বরযাত্রীবাহী বাসটি কলেজবাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী