বেনাপোল দিয়ে ভারতে গেলো আরও ৭২ হাজার কেজি ইলিশ

বেনাপোল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৩, ১১:২৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১১:২৮

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আরও ৭২ মেট্রিক টন (৭২০০০ কেজি) ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে এই স্থলবন্দর দিয়ে নয় দফায় মোট ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। এ বছর দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২১ সেপ্টেম্বর ৭৭ মেট্রিক টন ১০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ৪০ মেট্রিক টন ১০০ কেজি, ২৫ সেপ্টেম্বর ৫৬ মেট্রিক টন ৫০০ কেজি, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ৪৮ মেট্রিক টন ৯৮০ কেজি, ২৭ সেপ্টেম্বর বুধবার ৩১ মেট্রিক টন ৭৬০ কেজি, ৩০ সেপ্টেম্বর শনিবার ৯১ মেট্রিক টন ৫০০ কেজি, ৩ অক্টোবর মঙ্গলবার ৯৮ মেট্রিক টন ৬০০ কেজি, ৪ অক্টোবর ৮৩ মেট্রিক টন ৯০০ কেজি এবং ৫ অক্টোবর ৭২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস বলেন, ‘পূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কোলকাতায়। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’

বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রফতানি শুরু হয়েছে ভারতে। গত নয় দিনে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ ভারতে গেছে এই বন্দর দিয়ে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রফতানি শেষ করবে ৭৯টি প্রতিষ্ঠান।’

/এমএএ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী