‘মদপানে’ অসুস্থ তিন বন্ধু, হাসপাতালে একজনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১১:২৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১:২৫

মানিকগঞ্জের সিংগাইরে অনীক (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। জন্মদিনে তিন বন্ধু মিলে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আল আমিন (২০) ও দ্বীপ (১৯) নামে অপর দুই যুবক গুরুতর অসুস্থ হয়েছেন।

মৃত অনীক সিংগাইর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দ্বীপের জন্মদিন ছিল। এ উপলক্ষে সিংগাইর পৌরসভার আংগারিয়ায় বন্ধুদের নিয়ে মদপানের আসর বসানো হয়। এতে তিন জন গুরুতর অসুস্থ হন। অবস্থার অবনতি দেখে বাড়ির লোকজন অনীককে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করেন। আলামিন ও দ্বীপকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় শনিবার অনীকের মৃত্যু হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি