বিলের মাঝে সেতু, নেই সংযোগ সড়ক

হেদায়েৎ হোসেন, খুলনা
১৩ অক্টোবর ২০২৩, ০৮:০০আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৮:০০

সাতক্ষীরার বালুইগাছা বিলের বাঁশগাদা খালের ওপর ছয় বছর আগে নির্মিত হয় একটি সেতু। সেতুটি নির্মাণের উদ্দেশ্য ছিল পানি নিষ্কাশন ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। কিন্তু বিলের মাঝে নির্মিত সেই সেতুর কারণে কোনও সুবিধাই পাচ্ছেন না স্থানীয় জনসাধারণ। সেতুটির চারপাশে অথই পানি। অস্তিত্ব নেই দুই পাশের সংযোগ সড়কের। বিলের মাঝে দাঁড়িয়ে থাকা সেতুটি পার হতে ব্যবহার করতে হয় নৌকা।

সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে বাঁশগাদা খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস।

সেতুটি পার হতে হলে ব্যবহার করতে হয় নৌকা স্থানীয়রা জানান, সেতুটি ব্যবহার করতে হলে বেতনা নদীর বেঁড়িবাধ থেকে বালুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কার প্রয়োজন।

বালুইগাছা গ্রামের জামসেদ হোসেন জানান, সেতুটি কোনও পরিকল্পনা ছাড়াই নির্মাণ করা হয়েছে। যে কারণে সেতুর সুফল তারা ভোগ করতে পারছেন না। সেতুতে নৌকায় কিংবা সাঁতার কেটে উঠতে হয়। প্রতিদিন স্কুলশিক্ষার্থীদের সেতু পারাপারে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। শুকনো মৌসুমে কষ্ট করে টুকটাক চলাফেরা সম্ভব হলেও বর্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা সবুজ হোসেন বলেন, ‘সরকারের টাকা খরচ করে সেতু করেছে। কিন্তু সেতুর দুইপাশে কোনও রাস্তা নেই। সেতু পার হতে নৌকা লাগে। বিলের মধ্যে সেতু নির্মাণ হওয়ায় কোনও উপকার নেই।’

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইয়ারুল হক বলেন, ‘২০১৬-২০১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয়। বর্তমানে সেতুর সুফল ভোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তবে দুইপাশে সংযোগ সড়ক নির্মাণ হলে সেতুটির সুফল বেড়ে যাবে।’

তিনি জানান, ব্রিজের দুইপাশে চলাচলের জায়গাটি মাটি দ্বারা ভরাট করে চলাচলের উপযোগী করার নির্দেশনা রয়েছে। বর্ষা শেষে কাজটি শুরু হবে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘সেতুটির দু’পাশের সংযোগ সড়ক চলাচল উপযোগী করে দিতে হবে। তারপর সেটার পুরোপুরি সুবিধা পাবেন সেখানকার বাসিন্দারা।’

/এমএএ/
সম্পর্কিত
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সাতক্ষীরায় একজনের মৃত্যু, চার জন হাসপাতালে: বলছেন ‘পটকা মাছ’ খেয়েছেন
সর্বশেষ খবর
ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফকে অর্থায়ন দিলো ব্র্যাক ব্যাংক
ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফকে অর্থায়ন দিলো ব্র্যাক ব্যাংক
দিল্লির কাছে মাথানত করে সরকার তিস্তা মহাপরিকল্পনা থেকে সরেছে: নাহিদ ইসলাম
দিল্লির কাছে মাথানত করে সরকার তিস্তা মহাপরিকল্পনা থেকে সরেছে: নাহিদ ইসলাম
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার