ডেঙ্গুতে মারা গেলেন চিত্রশিল্পী তানিয়া ফারাবি তিশা

ফেনী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ০১:৩২আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০১:৩২

ডেঙ্গুতে মারা গেলেন তরুণ চিত্রশিল্পী ও সংগঠক তানিয়া ফারাবি তিশা। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে ন্যাশনাল হসপিটাল চট্টগ্রামে তার মৃত্যু হয়।

তিশার বাবা নুরুল আবসার ঢাকা থেকে প্রকাশিত মাসিক ‘মৌলিক’ পত্রিকার সম্পাদক। তিনি জানান, তিশা ফেনী সরকারি কলেজ থেকে অনার্স শেষ করার পর ঢাকা আর্ট কলেজে পড়াশোনা করেন। পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একটি সিএ (চার্টার্ড অ্যাকাউনট্যান্সি) প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন। চার দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাকে দেখাশোনার কেউ না থাকায় বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে তিশার অবস্থার অবনতি ঘটে এবং বিকালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে মৃত ঘোষণার দুই ঘণ্টা পরে তার পালস ফিরে আসে। পরে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে লাইফ সাপোর্টে নেওয়া হয় তিশাকে। সেখানে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

তানিয়া ফারাবি তিশার ফুপু, ফেনী থেকে প্রকাশিত ত্রৈমাসিক ‘আঁচল’-এর সম্পাদক সাম্য লীনা জানান, তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘোনা এলাকায়। শুক্রবার রাতে গ্রামের বাড়িতে জানাজা শেষে মরদেহ দাফন করার কথা রয়েছে।

তিশার মৃত্যুতে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করে জানান, তিশা ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিত্রশিক্ষক হিসেবেও কাজ করতেন। গত বছর তিশা ও তার বন্ধুরা ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে গ্রাফিতি অঙ্কন করে শহরবাসীর প্রশংসা অর্জন করেন। তিশার মৃত্যুতে এক তরুণ চিত্রশিল্পীকে হারিয়ে ফেনীর সাংবাদিক সমাজ শোকাহত।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী