শিবচরে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা বিদ্যালয় উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ০০:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০০:১৮

মাদারীপুরের শিবচরে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে শিবচর পৌরসভার ১১নং ওয়ার্ডের চরশ্যামাইল এলাকায় এ বিদ্যালয়টি উদ্বোধন করা হয়।

বিদ্যালয়টি উদ্বোধনের পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়টির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি।

শিবচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতাহার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদারসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান