চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করা ১০০ পরিবারকে সরানো হলো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ অক্টোবর ২০২৩, ১৯:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৯:২৮

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পাহাড়ে অভিযান চালিয়ে ১০০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের টিম। খোলা হয়েছে ১৯টি আশ্রয়কেন্দ্র।

জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) নগরীর আকবরশাহ এলাকার বিজয়নগর, ঝিল ১, ২ ও ৩ নম্বর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, মতিঝর্ণা, ষোলশহর ও পোড়াকলোনি এলাকায় অবস্থিত পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ১০০টি পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, ‘সকাল থেকে চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। মানুষের জান-মাল রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে নগরীর ছয় জন সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে চট্টগ্রাম নগরীর ছয়টি সার্কেলের মাধ্যমে পাহাড়ে এ অভিযান চালানো হয়।’

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘পাহাড়ে যাতে মানুষের আর প্রাণ দিতে না হয় সেজন্য কাজ করছি। সবাইকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসনের টিম কাজ করছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ধর্ষণবিরোধী মহাসমাবেশ
ভারী বৃষ্টিতে পাহাড়ধস: বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বিঘ্নিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের