পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মে ২০২৫, ১৫:৫৫আপডেট : ০১ মে ২০২৫, ১৫:৫৫

চট্টগ্রামে পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়। বৃহস্পতিবার (১ মে) সকালে জেলার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ারা উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), একই এলাকার এমরানের ছেলে মিজবাহ (১২)। আহতরা হলেন- একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কেইপিজেডের ভেতরে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রোহানের চাচা রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধারের পর আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত ঘোষণা করেন। আহতদের চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সকালে পাহাড় ধসে আহত চার জনকে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর দুই জনের মৃত ঘোষণা করা হয়। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, কেইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই শিশু মারা গেছেন। শুনেছি তারা ওই এলাকায় পাখি ধরতে গিয়েছিল। সে সময় কোনও একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তারা মাটি চাপা পড়ে। এর মধ্যে দুই জন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুই জন।

/এফআর/
সম্পর্কিত
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ধর্ষণবিরোধী মহাসমাবেশ
ভারী বৃষ্টিতে পাহাড়ধস: বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বিঘ্নিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি