পাহাড়ধসে মাটিচাপা পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে সৈয়দ উল্লাহ (১০) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নিহত শিশু উখিয়ার শাবুল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে।

আহতরা হলো– সৈয়দ নুর (১৫) ও এনায়েত রহমান (১০)। তারাও একই ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয় রোহিঙ্গারা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে উখিয়ার শাবুল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৫-তে পাহাড়ে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে তিন শিশু। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় এক শিশু মারা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী