সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে কিশোর নিহত

রাজশাহী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ১৯:২২আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৯:২২

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। সীমান্তের কাছে গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যায় সে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সামিরুল ইসলাম ওরফে সামিউল (১৬)। সে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল ইসলাম ওরফে হাসিবুরের ছেলে।

গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা জানান, সীমান্তে বাংলাদেশ ও ভারতের কৃষকদের ফসলের ক্ষেত রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সামিউলসহ কয়েকজন দিয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এ সময় ভারতের চর আষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বাকিরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে বিজিবির সাহেবনগর ও দিয়াড় মানিকচক ফাঁড়ির দুটি টহল দল ঘটনাস্থলে যায়। ঘটনার পর বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কিশোর সামিউলের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।

গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, ‘সীমান্তঘেঁষা কাঁটাতারের বেড়ার পাশে না যাওয়ার জন্য স্থানীয় লোকজনকে সতর্ক করে মাইকিং করা হয়। বিএসএফ সম্পূর্ণ উস্কানিমূলকভাবে গুলি করেছে। সীমান্তের কাঁটাতারের কাছে কাউকে যেতে দেখলেই গুলি করে।’

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী লাশ হস্তান্তর ও ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের