সীমান্ত এলাকা থেকে দেড় কেজি সোনাসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ২১:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২১:৪৮

সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১০টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে ভোমরা স্থলবন্দরের বাশকল এলাকা থেকে এক বাইসাইকেল আরোহীকে আটক করে তার দেহ তল্লাশি করে এই সোনা উদ্ধার করা হয়।

উদ্ধার সোনার ওজন এক কেজি ৪১০ গ্রাম। মূল্য এক কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।

আটক ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (২৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর হামজার ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সদর উপজেলার ভোমরা বিওপির এলাকাধীন বাশকল এলাকার সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হবে। ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় ভোমরা বিওপির নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় উক্ত এলাকা দিয়ে বাইসাইকেলে যাওয়ার সময় আশরাফুল ইসলামকে আটক করে বিজিবি। তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

আটক আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ  এবং কোর্ট আদেশ গ্রহণ করে সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস