চট্টগ্রামে নিলামে উঠছে বিপুল পরিমাণ গুঁড়ো দুধ-কমলা-আদা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০২৩, ১৯:১৭আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ২০:০২

চট্টগ্রাম কাস্টম হাউসে নিলামে উঠছে বিপুল পরিমাণ গুঁড়ো দুধ, কমলা লেবু এবং আদা। আমদানির পরও নানা জটিলতার কারণে এসব পণ্য খালাস করেননি আমদানিকারকরা। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পণ্য খালাস না নেওয়ায় নিয়ম অনুযায়ী নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (১৩ নভেম্বর) সাড়ে ১১টায় চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার ব্যবস্থাপনায় এসব পণ্যের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. মাহফুজ আলম।

ডেপুটি কমিশনার জানান, কাল সোমবার নিলামে তোলা হচ্ছে ভারত থেকে আমদানি করা এক লাখ ১০ হাজার কেজি স্কিমড মিল্ক পাউডার। যার সংরক্ষিত মূল্য তিন কোটি ৩৩ লাখ ৭৭ হাজার ৯৬৩ টাকা। নারায়ণগঞ্জের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে এই গুঁড়ো দুধ আমদানি করা হয়।

কমলা রয়েছে দুই লটের। এর মধ্যে প্রথম লটে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা ২১ হাজার ৬০০ কেজি কমলা আছে। যার সংরক্ষিত মূল্য ৩৬ লাখ দুই হাজার ৩৮৬ টাকা। এটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার দেশবাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, দ্বিতীয় লটে কমলা আছে ২১ হাজার ৬০০ কেজি। যার সংরক্ষিত মূল্য ৩৬ লাখ দুই হাজার ৩৮৯ টাকা। এটিরও আমদানিকারক দেশবাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

দুই লটে আছে আমদানিকৃত আদা। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এসব আদার প্রথম লটের পরিমাণ ২২ হাজার ১০০ কেজি। যার সংরক্ষিত মূল্য ২৮ লাখ ৮৭ হাজার টাকা। ঢাকার সিকদার ভেনচারের নামে এ পণ্যের চালান আমদানি করা হয়।

দ্বিতীয় লটে আছে ২৩ হাজার ৯০৮ কেজি ৫০০ গ্রাম আদা। চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স জিএসআর অ্যাগ্রো ইন্টারন্যাশনালের নামে আমদানি করা এসব আদার সংলক্ষিত মূল্য ২৯ লাখ ৭৭ হাজার ৩২৩ টাকা।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের