শাহবাগের কর্মসূচিতে মিছিল নিয়ে যুক্ত হলো ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মে ২০২৫, ১৬:৫০আপডেট : ১০ মে ২০২৫, ১৬:৫০

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলা কর্মসূচিতে মিছিল নিয়ে যুক্ত হলো ইসলামী আন্দোলন। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদের নেতৃত্বে এই মিছিল নিয়ে যুক্ত হন দলটির নেতা-কর্মীরা।

শনিবার (১০ মে) বিকেল ৪টায় মৎস্যভবনের সড়ক ধরে তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হন।

এর আগে সকাল থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন শতাধিক এনসিপির সমর্থক ও কর্মীরা। তারা ধারাবাহিক স্লোগান দিচ্ছিলেন। তবে দুপুরে সংখ্যা কিছুটা কমে আসে।

পরে বেলা সাড়ে ৩টায় এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহসহ আরও অনেকে এসে আন্দোলনকারীদের উজ্জীবিত করেন। এসময় তারা নানান স্লোগান দিতে থাকেন।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত থেকে এই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির পাশাপাশি হেফাজতে ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। সকালে জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল এতে যোগ দেয়। সকাল সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দেন, জুমার পর যমুনার পূর্ব পাশে বড় জমায়েত ও বিক্ষোভ চলবে। ইসলামপন্থি বিভিন্ন দলের নেতারাও এ সময় তাদের সঙ্গে ছিলেন। পাঁচটি পিকআপ ভ্যান জোড়ায় মঞ্চ তৈরি হয়। জুমার পর সেখানে বড় জমায়েত হয় এবং শেষে হাসনাত শাহবাগ অবরোধের ঘোষণা দেন।

বিকাল ৪টার দিকে যমুনার সামনে থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন বিক্ষোভকারীরা। তারা সেখানে সারা রাত অবস্থান করেন। তবে মধ্যরাতের দিকে সড়কে অবস্থানকারীদের সংখ্যা কমে আসে। পরে কয়েক ঘণ্টার জন্য কর্মসূচির বিরতি নিলেও রাস্তায় থাকেন অনেকেই।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি