শাজাহানপুরে চলন্ত ট্রাকে আগুন

বগুড়া প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৩, ২৩:১০আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২৩:১০

বগুড়ার শাজাহানপুরে এলাকায় মহাসড়কে একটি খড়বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বনানী এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা খড়গুলো ফেলে দেওয়ায় আগুন থেকে ট্রাকটি রক্ষা পায়।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আধঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনা সম্ভব হয়।

পুলিশ ও ট্রাকের চালক শাহীন জানান, তারা বগুড়ার দুপচাঁচিয়ার চৌমুহনী থেকে ট্রাকে (যশোর-ড-১১-০৮৭৯) খড় বোঝাই করেন। এরপর পাবনার বেড়ার দিকে রওনা দেন। রাত ৯টার দিকে বগুড়া শাজাহানপুরের বনানী এলাকায় পৌঁছালে পেছনে খড়ে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, ট্রাকের ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাকে কীভাবে আগুন ধরেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ধারণা, বুধবার রাতে শেরপুরের দশমাইল এলাকার মতো পিকেটাররা এখানে পেট্রোল ছুড়ে ট্রাকে আগুন দেয়।

এ ছাড়া অবরোধকারীরা বৃহস্পতিবার সকালে সদরের ঘুনিয়াতলা এলাকায় একটি দুধবাহী লরিতে আগুন দেয়। বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়ায় বগুড়া-নওগাঁ সড়কে একটি ট্রাক ভাঙচুর করে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি