পোশাক কারখানার ছাদ থেকে পড়ে প্রাণ গেলো রংমিস্ত্রির

গাজীপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ২১:৫৬আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২১:৫৬

কালিয়াকৈরের লিডা ফ্যাশন অ্যান্ড ডাইং লিমিটেড নামে একটি পোশাক কারখানার ছয়তলা ভবনের ছাদ থেকে থেকে পড়ে হামিদুর রহমান (৩৫) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা (বোর্ড মিল) এলাকায় এ ঘটনা ঘটে।

হামিদুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলিয়া গ্রামের আব্দুল মান্নাফের ছেলে। তিনি ওই কারখানার রঙ দেওয়ার কাজ করছিলেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফসান চৌধুরী জানান, কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা (বোর্ড মিল) এলাকায় লিডা ফ্যাশন অ্যান্ড ডাইং লিমিটেড পোশাক কারখানায় ভবন মেরামতের কাজ চলছিল। সকালে কাজ পরিদর্শন করার জন্য ছয়তলা ভবনের ছাদে যান রংমিস্ত্রি হামিদুর রহমান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে মুমুর্ষূ অবস্থায় শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’
স্বামী ও ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগ নারী উদ্যোক্তার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম