মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে ফলে এগিয়ে মেম্বার মা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ মে ২০২৪, ২৩:০৮আপডেট : ১২ মে ২০২৪, ২৩:০৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত সদস্য (মেম্বার) নুরুন্নাহার বেগম ৪৪ বছর বয়সে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছেন। তার সঙ্গে এসএসসি পরীক্ষায় বসে পাস করেছেন মেয়ে নাসরিন আক্তারও (১৮)।

রবিবার (১২ মে) দুপুরে একসঙ্গে মা-মেয়ের পরীক্ষার ফল আসে। দুজনে নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেন। এর মধ্যে নুরুন্নাহার কারিগরি বিভাগ থেকে জিপিএ-৪.৫৪ ও মেয়ে নাসরিন মানবিক বিভাগ থেকে জিপিএ ২.৬৭ পেয়ে পাস করেছেন।

এদিকে, মা-মেয়ের একসঙ্গে পাস করার ঘটনায় এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেশী ও আত্মীয়-স্বজন নুরুন্নাহার বেগমের প্রশংসা করছেন। 

পাসের অনুভূতি জানতে চাইলে নুরুন্নাহার বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবারের সবাই খুশি। আমিও অনেক আনন্দিত। ভালো ফল করেছি। আসলে পড়াশোনার কোনও বয়স নেই।’

এত বছর পর পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে এই ইউপি সদস্য বলেন, ‘অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। এরই মধ্যে মেম্বার নির্বাচিত হই। এ নিয়ে দুবার মেম্বার হলাম। পরে স্বজনদের অনুমতি নিয়ে আবার পড়াশোনা শুরু করি। কারণ লেখাপড়ার কোনও বিকল্প নেই। আরও পড়তে চাই। সেইসঙ্গে নিজের দুই সন্তানকেও পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়তে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে