বোমা হামলা না করে আমাকে সরাসরি গুলি করুন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ১৯:০১আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৯:০১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘যারা বোমা হামলা করেছেন তাদের উদ্দেশে বলবো, ওই হামলা করবেন না, সরাসরি আমাকে গুলি করুন।’ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিতীয় তলায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বোমা হামলাকারীদের উদ্দেশে সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘আমাকে কারা কোথায় মেরে ফেলার চেষ্টা করবেন সেটা জানি। ওকে, আপনারা মারার চেষ্টা করেন। ১৬ জুন এত বড় বোমা হামলায় বেঁচে গেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে বাঁচবো, আর তাদের হাতে মৃত্যু লিখে রাখলে মরে যাবো। তবে একটা অনুরোধ করবো, যারা আমাকে মারতে চান মারেন। কিন্তু কাপুরুষের মতো বোমা হামলা করবেন না। একা আমাকে সিঙ্গেল টার্গেট করবেন। আমার জন্য ২০ জন মানুষ মরে গেছে, ওই ২০টি পরিবারকে গোপনে দেখে আসেন। বাচ্চা-বাচ্চা মেয়েগুলো বিধবা হয়েছে, ওই হাঁক থেকে বাঁচতে পারবেন না।’

তিনি বলেন, ‘আগামী ১৫-২০ দিন কিছু নির্মম ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা করা হবে। এটি সারা দেশে করার চেষ্টা করা হবে। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। নারায়ণগঞ্জে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা দয়া করে কারও কথা শুনে এই কাজগুলো করতে যাবেন না। যা করেছেন তা করে ফেলেছেন, আগামীতে আর করবেন না। যারা অপরাধী না তাদের সেভ করার চেষ্টা করবো। কারও কথায় নাচবেন না। তবে যারা অপরাধ সংঘঠিত করছেন এবং অপরাধের নির্দেশনা দিচ্ছেন, তারা ছাড় পাবেন না। আমি আজকে যদি বলি “ধর বিএনপি”, ৫ মিনিটের মধ্যে বিএনপির প্রতিটি বাড়িতে হামলা হবে। কারা করবে, অবশ্যই আমার নেতাকর্মীরা করবে। তাহলে দোষটা কার হবে, আমার কর্মীদের নাকি আমার? সুতরাং যারা ওখান থেকে নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু ছাড় পাবেন না।’

সবার কাছে ক্ষমা চেয়ে শামীম ওসমান বলেন, ‘আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি সবার কাছে। আমরা মানুষ। রাজনীতি করে থাকি, আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন। আমি ভুল-ত্রুটি করে থাকলে আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। রাজনীতিতে ফুলের মালা আমার কিছু আসে যায়না। মৃত্যুর পরে সবাই যেন আমার জন্য দোয়া করে, সেটাই চাই। এটিই আমার মানসিকতা। নির্বাচন করেন, যে ইচ্ছা করেন। নির্বাচন শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে।’

আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন সঠিক সময়ে হবে। নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক খুব মধুর থাকবে। আমি বিশ্বাস করি, জাতির পিতার কন্যার সেই মেধা আছে। হিমালয় পর্বত নড়ে যাবে, কিন্তু শেখ হাসিনাকে নড়ানো খুব কঠিন।’

তিনি বলেন, ‘আগামীতে জাতির পিতার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলে দুটি জিনিস ছাড় দেবেন না। মানিলন্ডারিং ও দুর্নীতিবাজকে ছাড় দেবেন না। এ ছাড়া আরেকটা জিনিস ছাড় দেওয়া হবে না। এই দুঃসময়ের মধ্যে যারা চালাকি করে বিভিন্ন খাদ্যদ্রব্যের জাহাজ গভীর সমুদ্রে রেখে দিয়েছেন, মুনাফা করার উদ্দেশ্যে। আপনারা ছাড় পাবেন না। দ্রব্যমূল্যের দাম কমান, নয়তো মনে রাখবেন “বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না”।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী