আওয়ামী লীগ ছাড়ার কারণ জানালেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১৯:৫৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৯:৫৭

দুই যুগ পর আওয়ামী লীগ ছাড়ার কারণ জানালেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) টাঙ্গাইলের সখিপুর উপজেলার হামিদপুর বাজারে এক পথসভায় স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘মূলত দু-তিনটি কারণে আমি আওয়ামী লীগ ছেড়েছিলাম। এর মধ্যে একটি হলো– এ এলাকার আটিয়া বন অধ্যাদেশ; আরেকটি হচ্ছে সার ও পাটের দাম; আরও একটি হচ্ছে চাকরি। এই সরকার এর একটিও রক্ষা করেনি। জানি না কেনো রক্ষা করেনি। বঙ্গবন্ধু কন্যার সরকার, তার তো মানুষের কথা শোনা দরকার। বঙ্গবন্ধু মানুষের কথা শুনতেন, তার কন্যার কি শোনা উচিত নয়।’

তিনি বলেন, ‘বন আইন আপনারা যেভাবে চান সেভাবেই হবে। মানুষের চাইতে বড় অন্য কিছু নেই। দেশ হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য মানুষ নয়। এই আটিয়া বন অধ্যাদেশ আমি মানি না। এখানে অনেকের শত বছরের কবর রয়েছে, ওইটাও নাকি বন বিভাগের।’

তিনি আরও বলেন, ‘ওই সময় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিলাম, এখনও তো আটিয়া বন অধ্যাদেশ বাতিল হলো না, পরে মানুষ তো আমাকে আর ভোট দেবে না। তিনি বলেছিলেন, “ভোট দেবে। আমরা নতুন কথা বলবো, আমরা অন্য কথা বলবো।” আমি তাকে বলেছিলাম, আপনি এসব বলতে পারেন; আমি পারবো না।’

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা কমিটির সভাপতি আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকী। কিন্তু দলের সঙ্গে বনিবনা না হওয়ায় ১৯৯৯ সালে তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। পরে নিজেই গঠন করেন নতুন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। এরপর নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগ থেকে তিনি ২০০১ সালে বিজয় লাভ করেন। গত নির্বাচনে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী এ আসন থেকে অংশ নেন। এবার তিনি নিজেই এ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
সালাউদ্দিন আলমগীরের পক্ষে প্রচারণায় নামলেন কাদের সিদ্দিকী
‌‘সংসদে জয় বাংলা বলার জন্য লতিফ সিদ্দিকীকে নির্বাচনে দাঁড়াতে বলেছি’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান