আদালতে হাজিরা শেষে দুঃখ প্রকাশ করলেন সাকিব

মাগুরা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৩, ২১:৩৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২১:৩৬

মাগুরার নির্বাচন অনুসন্ধান কমিটির বৃহস্পতিবার দেওয়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জবাব দিতে জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে দুঃখ প্রকাশ করলেন ক্রিকেটার সাকিব আল হাসান। বিকাল ৩টা ৪৫ মিনিটে তিনি কমিটির প্রধান মাগুরার যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের খাস কামরায় হাজির হয়ে লিখিত জবাব দেন।

এ বিষয়ে সাকিব আল হাসানের আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘২৯ নভেম্বর সাকিব আল হাসান মাগুরায় আসেন। তখন কামারখালী এলাকায় জমা হয় তার ভক্ত ও উৎসুক জনতা। সেখানে ভক্ত ও সাধারণ জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। কিংবা দলীয় কাউকে তিনি ডাকেননি। আমরা নোটিশের জবাবে এসব কথা উল্লেখ করেছি। ভবিষ্যতে আমরা এসব বিষয়ে সতর্ক থাকবো। আইন মেনে চলবো।’

বৃহস্পতিবারের ওই নোটিশে বলা হয়, ‘আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ঘোষণার পর ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আসছিলেন। সে সময় পথে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যা গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়েছে। এটির মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর ৬ (ঘ), ৮ (ক) , ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় এই কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য আপনাকে বলা হলো।’

মাগুরা জজ আদালত থেকে বেরিয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, ‘গত ২৯ তারিখে আমি ঢাকা থেকে মাগুরায় আসলে আমার ভক্তসহ শহরবাসী আমাকে শুভেচ্ছা জানান। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। আমি নির্বাচনি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে নির্বাচনে এই প্রথম ও নতুন। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে আমি দৃষ্টি রাখবো।’

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী